হামাসের হামলায় ইসরায়েলে অন্তত ১২ জন থাই নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও আট নাগিরিকের আহত ও ১১ জন বন্দি হওয়ার কথাও জানিয়েছে। খবর রয়টার্স।

থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কাঞ্চনা পাতারাচোকে সাংবাদিকদের বলেন, ইসরায়েলে থাকা থাই নাগরিকদের সাহায্যে আমরা কাজ করে যাচ্ছি।

অন্যদিকে ১১ জন নেপালি শিক্ষার্থী নিহতের খবরও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিকের নিঁখোজের সংবাদও প্রকাশিত হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন, ইসরায়েলে নিহত-আহতদের মধ্যে মার্কিন নাগরিক রয়েছে কিনা যাচাই করা হচ্ছে।

এছাড়া নিহত ও নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, ইউক্রেন ও জার্মানির নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশগুলোর কর্তৃপক্ষ।

গত ৭ অক্টোবর সকালে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে কয়েক হাজার রকেট ছোড়ে হামাস। একই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে হামলা চালায়। গত দুইদিনে দুইপক্ষে এক হাজার ২০০ এর মতো মানুষ মারা গেছে। আহত হয়েছেন হাজার হাজার।