উত্তর-পূর্ব ইউক্রেনের একটি রক্ত সঞ্চালন কেন্দ্রে হামলা চালিয়েছে রাশিয়া। নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে হতাহতের ঘটনা ঘটেছে বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসি।
তিনি জানান, গতকাল শনিবার (৫
আগস্ট) রাতে খারকিভ অঞ্চলের কুপিয়ানস্কে এ ‘যুদ্ধাপরাধ’ সংঘটিত হয়।
সঙ্গে যোগ করেন, ‘যারা জীবনের মূল্য
দেয় তাদের প্রত্যেকেরই জন্য সন্ত্রাসীদের পরাজিত করা সম্মানের বিষয়।’
পৃথক আরেকটি হামলায় আক্রান্ত হয়েছে
ইউক্রেনের একটি কারখানা। গতকাল কের্চ প্রণালিতে রুশ ট্যাংকার আক্রান্ত হওয়ার কয়েক
ঘণ্টা পর পাল্টা হামলার ঘটনা দুটি ঘটল।
রক্ত সঞ্চালন কেন্দ্রে
হামলার বিষয়ে এখনো প্রকাশ্যে মন্তব্য করেনি মস্কো।
সোশ্যাল মিডিয়া পোস্টে
হামলাকারীদের ‘পশু’ হিসেবে অভিহিত করেন জেলেনস্কি। বলেন, বেঁচে থাকার প্রয়োজনীয়
সবকিছুকে ধ্বংস করতে চাইছে তারা।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ
মাত্রায় আগ্রাসনের প্রথম দফায় সীমান্তবর্তী কুপিয়ানস্ক শহর ও আশপাশের জনবসতি দখলে
নেয় রুশ সেনারা। গত সেপ্টেম্বরে ইউক্রেনীয় পাল্টা আক্রমণের সময় এলাকাটি মুক্ত হয়।
জেলেনস্কি আরো জানান, রাশিয়া আরেক
হামলায় পশ্চিম খমেলনিটস্কি অঞ্চলে একটি বৈমানিক সংস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
চালিয়েছে।
গতকাল কৃষ্ণ সাগরে ১১ ক্রুবাহী একটি
রুশ ট্যাংকারে আঘাতের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করার পর এই হামলাগুলো চালানো হয়। কয়েক
দিন আগেও সমুদ্রে ড্রোন হামলার শিকার হয় রুশ বাহিনী।
রাশিয়ার মেরিটাইম কর্মকর্তারা জানিয়েছেন,
কের্চ প্রণালিতে হামলায় সিগ ট্যাংকারের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত
হয়নি।
কের্চ প্রণালী হামলা নিয়ে ইউক্রেন
কোনো মন্তব্য করেনি।










