সাম্প্রতিক বছরগুলোয় আফগানিস্তান ও এর আশপাশে মেথামফেটামিন (এক ধরনের মাদক) পাচার বেড়েছে। ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার দেশটিতে হেরোইন পাচার বন্ধ করার পর মাদকটির চালান বেড়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তরের (ইউএনওডিসি) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। খবর রয়টার্স।
ইউএনওডিসির নির্বাহী পরিচালক ঘাডা ওয়ালি বলেন, ‘আফগানিস্তান এবং এর আশপাশে মেথামফেটামিন পাচার বৃদ্ধি অবৈধ মাদকের বাজারে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যা আমাদের মনোযোগের দাবি রাখে।’
২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। বছরের এপ্রিলে বিশ্বের শীর্ষ আফিম উৎপাদনকারী দেশটিতে সব ধরনের মাদক উৎপাদনের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ইসলামপন্থী সরকার। তালেবান কর্মকর্তারা জানায়, তাদের নিরাপত্তা বাহিনী পপিচাষীদের নিরুসাহিত করছে এবং মাদকজাত ফসল ধ্বংস করছে।
ইউএনওডিসি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞার পর ওই অঞ্চলে হেরোইন পাচারের গতি কমলেও মেথ পাচার তীব্রতর হয়েছে।
সংস্থাটি বলছে, ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে আফগানিস্তান ও আশপাশের এলাকায় মেথ খিঁচুনি (মাদকদ্রব্য মেথ সেবনের ফলে এক ধরনের শারীরিক অস্থিরতা ও আচরণগত পরিবর্তন) ১২ গুণ বেড়েছে। ২০১৯ ও ২০২২-এর মধ্যে ইরান ও পাকিস্তানের মতো কাছের দেশগুলোয়ও খিঁচুনি বৃদ্ধির খবর পাওয়া গেছে। এছাড়া ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী দেশেও মেথামফেটামিন জব্দ করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে, সেগুলোও আফগানিস্তান থেকে পাচারকৃত।










