ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকা শহরে ক্ষেপণাস্ত্র
হামালায় ১৬ জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিহতরা
নিরাপরাধ ও সাধারণ মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি। তবে মস্কো
হামলার বিষয়ে এখনো কিছু জানায়নি।
ক্ষেপণাস্ত্র হামলাটি হয়েছে ইউক্রেনের
পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরের কাছাকাছি। জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধক্ষেত্রের
কাছাকাছি অবস্থিত পূর্বাঞ্চলীয় শহরের ওই বাজারটি। হামলার শিকার হয়েছ একটি ওষুধের দোকানসহ
বেশ কয়েটি দোকান।
রাশিয়াকে যত দ্রুত সম্ভব পরাজিত করতে
হবে বলেও মন্তব্য করেন জেলেনস্কি।










