কানাডার পণ্যে বুধবার থেকে কার্যকর হতে যাওয়া নতুন ৫০ শতাংশ শুল্ক তিন দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশ একটি চুক্তিতে পৌঁছেছে দাবি করে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেএ ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স ।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্র চুক্তিতে পৌঁছেছে- নথিপত্র চূড়ান্ত হওয়ার শর্তে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে কানাডা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য বা চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
মার্কিন প্রেসিডে জানান, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ২০২১ সালে বাতিল হওয়া কিস্টোন এক্সএল পাইপলাইন প্রকল্পটি ‘কবর থেকে জেগে উঠতে পারে’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
নতুন মার্কিন শুল্ক কার্যকর হলে প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্য এর আওতায় পড়ত। এমনকি যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় অগ্রাধিকারমূলক সুবিধার যোগ্য কানাডীয় পণ্যের ক্ষেত্রেও এ শুল্ক প্রযোজ্য হত।










