কারগারে থাকা থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রাজকীয় ক্ষমার আবেদন জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির বিদায়ী বিচারমন্ত্রী উইসানু ক্রি-এনগাম বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএন।

মন্ত্রী আরো বলেন, রাজকীয় ক্ষমার বিষয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

থাকসিন ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হলে স্বেচ্ছা নির্বাসনে যান সংযুক্ত আরব আমিরাতে। ওই সময় ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে তার আট বছরের কারাদণ্ড হয়।

১৫ বছর নির্বাসনে থাকার পর গত ২২ আগস্ট হঠাৎ দেশে ফেরেন থাকসিন সিনাওয়াত্রা। এরপর আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।