মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার খবর সত্য বলেই মনে হচ্ছে। এর আগে রয়টার্স ও ইসরায়েলি কিছু গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে খামেনি নিহত হওয়ার দাবি করেছিল।
এ বিষয়ে এনবিসি নিউজকে ট্রাম্প বলেন, খামেনি নিহত হওয়ার খবর সম্পর্কে আমরা মনে করি এটি সঠিক খবর।
তিনি আরো দাবি করেন, ইরানের সিনিয়র নেতৃত্বের বেশিরভাগই মারা গেছেন। ট্রাম্পের ভাষায়, যারা সব সিদ্ধান্ত নেন—তাদের মধ্যে বেশিরভাগই চলে গেছেন।










