হিজবুল্লাহ নিয়ন্ত্রিত বৈরুতের দাহিয়াহ এলাকায় গত রাতে ইসরায়েলের দুটি বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ লেবাননের দারদঘাইয়া শহরে এক হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ইসরায়েল বলছে, তারা ‘সন্ত্রাসীদের অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করেছে। খবর বিবিসি।

এদিকে ইসরায়েল জানিয়েছে যে, তারা হিজবুল্লাহর দুই সামরিক কমান্ডারকে হত্যা করেছে, যারা ইসরায়েলের উত্তরাংশে মিসাইল হামলার নেপথ্যে ছিল। এর আগে, গতকাল লেবানন সীমান্তের কাছে রকেট হামলায় দুই ইসরায়েলি নিহত হয়েছে।

লেবাননের সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, স্বাস্থ্যকর্মীরা দক্ষিণের দারদঘাইয়া শহরের একটি গির্জার হলে তৈরি করা জরুরি আশ্রয়কেন্দ্রে অপেক্ষা করছিলেন। তখন সেখানে ইসরায়েলি বিমান হামলা ঘটে।

কর্তৃপক্ষ বলছে, ওই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের মধ্যে আরো ভুক্তভোগীদের খোঁজ চলছে।

হিজবুল্লাহ এখনো তাদের সেনা এবং স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে যে, বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মীর হওয়ার ফলে গত মাসে লেবাননে ইসরায়েলি অভিযানের শুরুর পর নিহত স্বাস্থ্যকর্মীর সংখ্যা অন্তত ১১৫-এ পৌঁছেছে।