প্রায় ৫০০ বছর আগের একটি ঐতিহাসিক দলিল মেক্সিকোকে ফিরিয়ে দিয়েছে এফবিআই। স্প্যানিশ বিজেতা হের্নান কোর্তেসের স্বাক্ষর করা নথিটিতে তার সমুদ্রযাত্রা এবং গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার বিবরণ রয়েছে। মূল্যবান এ নথি কয়েক দশক ধরে মেক্সিকোর জাতীয় সংরক্ষণাগার থেকে নিখোঁজ ছিল। গত বছর এটি খুঁজে বের করতে এফবিআইয়ের সাহায্য চায় মেক্সিকো। পরে তদন্ত করে যুক্তরাষ্ট্রে এর সন্ধান পায় তারা। যেহেতু বছরের পর বছর ধরে এটি বিভিন্ন মানুষের হাতবদল হয়েছে, তাই এটি চুরির জন্য কাউকে অভিযুক্ত করা হবে না বলে জানিয়েছে এফবিআই। খবর : দ্য গার্ডিয়ান