সীমান্ত নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানে উগ্রবাদী হামলার অভিযোগে আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায় ইসলামাবাদ। এর জবাবে আফগান বাহিনীও পাল্টা অভিযান শুরু করলে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব ও কাতারসহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। খবর ও ছবি রয়টার্স
কাবুলে পাকিস্তানি বিমান লক্ষ্য করে তালেবানদের গুলিবর্ষণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল পাকিস্তানি যুদ্ধবিমান লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে তালেবান বাহিনী।










