ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে অপসারণের ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমরি জেলেনস্কি। রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণ শুরুর আগে থেকেই মন্ত্রণালয়ের নেতৃত্বে ছিলেন। খবর বিবিসি। 

জেলেনস্কি  জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর সময় এসেছে। রেজনিকভের উত্তরসূরি হিসেবে রুস্তেম উমেরভকে মনোনীত করা হয়েছে। তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় তহবিল পরিচালনা করতেন।  প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,‘আমি বিশ্বাস করি যে মন্ত্রণালয়কে নতুনভাবে সাজানো প্রয়োজন এবং সামগ্রিকভাবে সামরিক ও সমাজ উভয়ের সঙ্গে মিথস্ক্রিয়া করার জন্য  বিন্যাস প্রয়োজন।’ 

ইউক্রেনীয় মিডিয়া বলছে, রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন। ৫৭ বছর বয়সী রেজনিকভে ইউক্রেনের যুদ্ধ শুরু পর থেকেই একজন সুপরিচিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সঙ্গে বৈঠকে যোগ দিতেন এবং দেশটির প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম আনার পেছনে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। যার কারণে তিনি আন্তর্জাতিক মহলে পরিচিত হয়ে উঠেন। 

স্থানীয় গণমাধ্যম বলছে, রেজনিকভের মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুর্নীতির কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। এ কারণে আগে থেকে গুঞ্জন ছিল, প্রেসিডেন্ট জেলেনস্কি তাকে পদ থেকে সরিয়ে দিতে পারেন।তবে তার বরখাস্ত হওয়ার গুঞ্জন কিছুদিন ধরে চলছিল। গত সপ্তাহে রেজনিকভ সাংবাদিকদের বলেছিলেন যে সরকারের অন্য কোনও গুরুত্বপূর্ণ পদে কাজ করার সুযোগ পাওয়া সাপেক্ষে প্রতিরক্ষামন্ত্রীর পদ ছাড়তে রাজি ছিলেন তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের  অনুসারে, ১৮০ টি দেশের মধ্যে দুর্নীতিতে ইউক্রেনের অবস্থান ১১৬ তম । তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।