ইরানের সঙ্গে ঘোষিত যুদ্ধবিরতির পর গাজাতেও যুদ্ধবিরতি কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের মধ্য-বাম ডেমোক্র্যাটিক পার্টির নেতা ইয়ায়ার গোলান। খবর আল জাজিরা।

একটি এক্স বার্তায় গোলান বলেন, 'এখন সময় মিশন সম্পন্ন করার: সব বন্দি ফিরিয়ে আনা, গাজার যুদ্ধ শেষ করা। সেই অভ্যুত্থান বন্ধ করা উচিত যা ইসরায়েলকে, বিভক্ত ও দুর্বল করে তুলবে।’

বিরোধী নেতা ইয়ার লাপিদও একই ধরনের আহ্বান জানান।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে তিনি বলেন, ‘এখন গাজার পালা। ওখানেও সমাপ্তির সময় এসেছে। বন্দিদের ফিরিয়ে আনো, যুদ্ধ শেষ করো। ইসরায়েলকে পুনর্নির্মাণ শুরু করতে হবে।’

তবে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির বিরোধীতা করছেন নেতানিয়াহুর লিকুদ দলের সংসদ সদস্য ড্যান ইল্লুজ। এক এক্স বার্তায় তিনি বলেন, সরকারকে কোনো চুক্তি করতে হলে তা হতে হবে ইরানের ‘সামাজিক সমর্পণ চুক্তি’।

পোস্টে তিনি আরো বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা এমন একটি ব্যবস্থা নয় যার সঙ্গে কোনো চুক্তি করা যায় বরং এটি একটি ব্যবস্থা যা পরাস্ত করতে হবে। নইলে তারা ইসরায়েলের বিরুদ্ধে নতুন কৌশল খুঁজে নেবে।’