চাঁদে সফলভাবে অবতরণের মাত্র দুই সপ্তাহ পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল-১’ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে। সম্প্রতি অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়ি দেয় ভারতের প্রথম সৌরযানটি। মহাকাশযানটির লক্ষ্য সৌরবায়ু ও পৃথিবীতে তাদের প্রভাব অধ্যয়ন করা। ১২৫ দিনের যাত্রা শেষে পৃথিবী থেকে প্রায় ১৫ লাখ কিলোমিটার যাওয়ার পরে ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের চারপাশে একটি হ্যালো কক্ষপথে স্থাপিত হবে আদিত্য এল ১। সূর্য নিয়ে গবেষণায় এটিই ভারতের ইসরোর প্রথম অভিযান। সূর্যকে নিয়ে গবেষণায় এ মিশনের নাম দেয়া হয়েছে সুরিয়া। রয়টার্স
চাঁদের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত
চাঁদে সফলভাবে অবতরণের মাত্র দুই সপ্তাহ পর ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো তাদের প্রথম সৌর মিশন ‘আদিত্য এল-১’ মহাকাশযান সফলভাবে উৎক্ষেপণ করেছে।










