মদিনায় মহানবীর (সা.) রওজা জিয়ারতের বিষয়ে নতুন আচরণবিধি নির্ধারণ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি এ বিশেষ নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, রওজা শরিফে পৌঁছার আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গালফ নিউজ