আগ্নেগিরির ধোঁয়ায় ছেয়ে গেছে ফিলিপাইনের
রাজধানী ম্যানিলাসহ কাছের কয়েকটি শহর। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে বিস্তৃত অঞ্চলের
মানুষ।
ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, এ পরিস্থিতিতে
দেশটির কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে ও নগরবাসীকে বাড়ির ভেতরে থাকার অনুরোধ করেছে।
পাঁচটি শহরের কয়েক ডজন স্কুল বন্ধেরও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূমিকম্প বিষয়ক
সংস্থা জানিয়েছেন, আগ্নেয়গিরির হ্রদে গরম তরল দেখা গেছে। সেখান থেকে গ্যাস বের হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে পাঁচ
স্তরের বিপৎসীমার মধ্যে সতর্কবার্তায় এক নম্বর সংকেত দেখানো হয়েছে। অগ্ন্যৎপাতের প্রভাবে
ভূমিকম্পের আশঙ্কাও করা হচ্ছে।
রাজধানীর কাছে বাতাঙ্গাস প্রদেশের একটি
মনোরম হ্রদের তীরে অবস্থিত ৩১১ মিটার উচ্চতার আগ্নেয়গিরি তাল। ফিলিপাইনের ২৪টি আগ্নেয়গিরির
মধ্যে এটি সবচেয়ে সক্রিয়।
এর আগে ২০২০ সালের জানুয়ারিতে এ আগ্নেয়গিরি
থেকে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে ছাই ও বাষ্প। ওই সময় প্রায় এক লাখ বাসিন্দাকে
সরিয়ে নেয়া হয়।










