ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ট্রামির আঘাতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃত ও নিখোঁজের সংখ্যা প্রায় ১৩০ জনে পৌঁছেছে। গত শনিবার দেশটির প্রেসিডেন্ট বংবং মার্কোস জানিয়েছেন, অনেক এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং মানুষকে উদ্ধার করা প্রয়োজন। ফিলিপাইনে দুর্যোগ মোকাবেলা সংস্থা জানিয়েছে, ফিলিপাইনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপপুঞ্জে শুক্রবার বছরের সবচেয়ে প্রাণঘাতী ঝড় ট্রামির আঘাতে অন্তত ৮৫ জন নিহত ও ৪১ জন নিখোঁজ রয়েছে। খবর ও ছবি এপি