ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের শুরুতেই তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করেছেন। ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। রোববার (২২ জুন) হিব্রু ভাষার এক ভিডিও বার্তায় এ কথা জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী।
এসময় নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর যে হামলা চালিয়েছে, তা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ‘সম্পূর্ণ সমন্বয়’ করে করা হয়েছে।
নেতানিয়াহু জানান, 'ইসরায়েলি সেনাবাহিনী ১৩ জুন যে অভিযান শুরু করেছিল, যুক্তরাষ্ট্র সেই অভিযানই শেষ করেছে। অভিযানের শুরুতেই আমি আপনাদের বলেছিলাম—ইরানের পরমাণু স্থাপনাগুলো যেকোনোভাবে ধ্বংস হবে। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি—আমি আমার প্রতিশ্রুতি রেখেছি।'
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের এই হামলা শেষ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন করেন অভিনন্দন জানিয়েছেন। এ প্রসঙ্গে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘তিনি আমাকে অভিনন্দন জানান, আমাদের সেনাবাহিনীকে অভিনন্দন জানান, আমাদের জনগণকেও অভিনন্দন জানান, আমি তাকে ধন্যবাদ জানাই। এই ছিল এক আবেগঘন ও হৃদয়ছোঁয়া আলাপ।’
ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম করে তাকে ইসরায়েলের অকৃত্রিম বন্ধ বলে অভিহিত করেছেন ট্রাম্প।










