সামনের শীতে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে
হামলা করতে পারে রাশিয়া। এ জন্য উড়োজাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্রের (এএলসিএম)
মজুদ বাড়াচ্ছে দেশটি। এমন পূর্বাভাস দিয়েছে যুক্তরাজ্য। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা
মন্ত্রণালয় থেকে এ বিষয়ে মন্তব্য এসেছে। খবর দ্য গার্ডিয়ান।
যুক্তরাজ্যের সর্বশেষ গোয়েন্দা তথ্য অনুসারে,
২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ইউক্রেনের জ্বালানি অবকাঠমোতে দূরপাল্লার বেশিরভাগ হামলাতেই
ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়, রাশিয়া
কৌশলগত বোমারু বিমান ব্যবহার করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। চলতি বছরের এপ্রিলে এএলসিএমের
তৈরির খরচ কমেছে। অপরদিকে রুশ নেতারা ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা করছেন।
তাদের ধারণা, সব মিলিয়ে রাশিয়া সম্ভবত
একটি উল্লেখযোগ্য মজুদ সংগ্রহ করছে। তাই আশঙ্কা করা হচ্ছে, মস্কো সামনের শীতে ইউক্রেনের
অবকাঠামোতে হামলা করতে সরঞ্জামগুলো ব্যবহার করবে।










