প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে কারখানাগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন। মিসাইল ইঞ্জিন, আর্টিলারি ও অন্যান্য অস্ত্র উৎপাদনকারীদের এ নির্দেশ দেয়া হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে কেসিএনএর প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে কারখানা পরিদর্শন করেছেন কিম। এর মধ্যে স্ট্র্যাটেজিক ক্রুজ মিসাইলের ইঞ্জিন, মানুষবিহীন অ্যারিয়াল বাহন, রকেট লঞ্চারের জন্য শেল তৈরির কারখানা রয়েছে। রয়টার্স
অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম জং-উনের
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে কারখানাগুলোকে অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন।










