ইউক্রেনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দেশটির
একজন খ্যাতিমান পাইলটসহ আরো দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৬ আগস্ট) রাজধানী কিয়েভের
পশ্চিমাঞ্চলের আকাশে দুটি এল-৩৬ যুদ্ধবিমানের সংঘর্ষে তিন বৈমানিকের প্রাণহানির ঘটনা
ঘটে। খবর বিবিসি।
খবরটি নিশ্চিত করেছে প্রেসিডেন্ট ভলোদিমির
জেলেনস্কি ও দেশটির বিমানবাহিনী।
নিহতদের একজন আন্দ্রি পিলশচিকভ, যিনি
রুশ আক্রমণের প্রাথমিক পর্যায়ে কিয়েভে ডগফাইটে অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন।
ফ্লাইট প্রস্তুতির নিয়মগুলো সঠিকভাবে
অনুসরণ করা হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট
জেলেনস্কি বলেছেন ইউক্রেনের আকাশ মুক্ত রাখতে যারা লড়াই করেছে দেশ কখনোই
তাদের ভুলবে না।
যুদ্ধ পরিস্থিতিতে প্রশিক্ষণ ফ্লাইটে
এমন মৃত্যুর ঘটনাকে ‘বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি’ বলে অভিহিত করেছে ইউক্রেনের সামরিক
বাহিনী। পিলশচিকভসহ নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তারা।










