দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ থেকে গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত পারাপার পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ২০২৪ সালের মে মাসের পর এই প্রথমবারের মতো গাজাবাসীর চলাচলের জন্য গুরুত্বপূর্ণ পথটি খুলে দেয়া হচ্ছে। ইসরায়েলি সংস্থা কোগাত জানিয়েছে, যুদ্ধ চলাকালীন যারা গাজা ছেড়েছিলেন, কেবল তারাই প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র নিয়ে পুনরায় ফিরে আসার সুযোগ পাবেন। তবে প্রাথমিকভাবে এ সীমান্ত দিয়ে শুধু সাধারণ মানুষ যাতায়াত করতে পারবে; কোনো ত্রাণ বা পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি দেয়া হয়নি। খবর ও ছবি রয়টার্স
আজ খুলছে রাফাহ সীমান্ত
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ থেকে গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত পারাপার পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।










