গতকাল ভোরে চালানো ওই অভিযানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং ইসলামিক স্টেটের (আইএস) অন্তত সাতটি গোপন আস্তানা গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, সম্প্রতি দেশটিতে পৃথক আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনাসদস্য নিহত হওয়ার জবাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। অন্যদিকে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। এ পদক্ষেপকে অভ্যন্তরীণ ব্যর্থতা আড়ালের চেষ্টা হিসেবে দেখছে তারা। খবর এপি