আফ্রিকার দেশ মাদাগাস্কারে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮০ জন। শুক্রবার রাজধানী আন্তানা নারিভোর মাহামাসিনা স্টেডিয়ামে ইন্ডিয়ান ওশান আইল্যান্ড গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্তসে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অনুষ্ঠান দেখতে এদিন ৫০ হাজারের বেশি মানুষ জড়ো হয় স্টেডিয়ামে, যা ছিল ধারণক্ষমতার চেয়ে বহু বেশি। দেশটির রেড ক্রস কর্তৃপক্ষ জানায়, স্টেডিয়ামের প্রবেশমুখে প্রচুর ভিড় ছিল। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যায় অনেকে। অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রেজোলিনাও উপস্থিত ছিলেন। বিবিসি
মাদাগাস্কারে পদদলিত হয়ে ১২ জন নিহত
আফ্রিকার দেশ মাদাগাস্কারে পদদলিত হয়ে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮০ জন।










