মেক্সিকোর ওক্সাকাতে একটি বাস দুর্ঘটনায়
তিন শিশুসহ অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। যাদের বেশির ভাগই ছিলেন ভেনেজুয়েলা ও হাইতি
থেকে আসা অভিবাসন প্রত্যাশী। গতকাল শুক্রবার (৬ অক্টোবর) এ ঘটনা ঘটে। খবর সিএনএন।
নিহতদের মধ্যে দুই নারী ও তিন শিশু
অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানান ওক্সাকা রাজ্যের অ্যাটর্নি জেনারেল।
ঘটনাস্থল থেকে কমপক্ষে ২৭ গুরুতর আহত
ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সামজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়দের
আপলোড করা ছবিতে দেখা যায়, ওক্সাকার সড়কে বাসটি উল্টে আছে ও পাশের রেলিং ক্ষতিগ্রস্ত
হয়েছে।
এর আগে অঞ্চলটির অ্যাটর্নি জেনারেলের
অফিস থেকে জানানো হয়, দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। তবে পরে তারা নিহতের সংখ্যা
সংশোধন করে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, গত সপ্তাহে
এক শিশুসহ কমপক্ষে ১০ কিউবান অভিবাসীর মৃত্যুর হয়। অভিবাসীবাহী ট্রাকটি রাস্তায় উল্টে
গেলে হতাহতের ঘটনা ঘটে।
সম্প্রতি ভেনেজুয়েলা ও হাইতির বাসিন্দারা
যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে মেক্সিকোর উত্তরাঞ্চলের রুট ব্যবহার করছে।










