অস্ট্রেলিয়ার কেয়ার্নসের উপকূল থেকে
গভীর কোরাল সাগরে হাঙরের আক্রমণে একটি ক্যাটারমারান বা ইয়ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার
(৬ সেপ্টেম্বর) সকালে উপকূল থেকে প্রায় ৮৩৫ কিলোমিটার দূরে এ ঘটনায় তিনজনকে উদ্ধার
করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথরিটি
(আমসা) ভুক্তভোগীদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। ডিস্ট্রেস বিকনের মাধ্যমে দুর্ঘটনার
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকর্মীরা। তাদের সাহায্যে তিনজন উপকূলে ফিরে
আসেন।
নয় মিটার চওড়া টিওন নামে এ ক্যাটারমারানে
তিন ভ্রমণকারী ভানুয়াতু থেকে কেয়ার্নসের উদ্দেশ্যে যাত্রা করেন। পথে তারা বেশ কয়েকটি
হাঙরের কবলে পড়ে। এতে তাদের জলযানটি বেশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন আমসা।
আমসার বিবৃতিতে বলা হয়, বেশ কয়েকটি
হাঙরের আক্রমণে ইয়টটি ক্ষতিগ্রস্ত হয়।
উদ্ধার তিনজনের দুজন রুশ ও একজন ফরাসি
নাগরিক বলে জানা গেছে।










