সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় চন্দ্রযান-থ্রি। অবতরণের পর দুই সপ্তাহ ধরে চাঁদের ছবি ও বিভিন্ন তথ্য সংগ্রহ করে পাঠাচ্ছিল ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান। তবে চন্দ্রপৃষ্ঠে রাত নেমে আসায় সেগুলোকে রাখা হয়েছিল ‘স্লিপ মোডে’। বিজ্ঞানীরা ধারণা করছিলেন, চন্দ্র দিবস শুরুর পর ব্যাটারি রিচার্জ হয়ে মডিউলগুলো আবার সক্রিয় হবে। কিন্তু শুক্রবার চন্দ্র দিবস শুরুর পরও মিলছে না কোনো সংকেত। এতে বাকি অভিযান নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিজ্ঞানীরা যোগাযোগ স্থাপনের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। খবর রয়টার্স
ভারতীয় ‘ রোভার প্রজ্ঞান’ থেকে মিলছে না সংকেত
সম্প্রতি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় চন্দ্রযান-থ্রি।










