ভারতে মহারাষ্ট্রে নির্মানাধীন একটি
এক্সপ্রেসওয়ের ওপর ক্রেন ভেঙে পড়েছে। গতকাল সোমবার (৩১ জুলাই) মধ্যরাতে এই ঘটনায় অন্তত
১৭ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা
এনআরডিএফ বলছে, থানে জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কাজ করার সময়ে ধ্বংসাবশেষসহ ক্রেনটি
একটি কংক্রিট স্ল্যাবের ওপর ভেঙে পড়লে শ্রমিকরা চাপা পড়ে প্রাণ হারান।
বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের সঙ্গে
নাগপুর শহরের সংযোগে তৈরি হচ্ছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। এটি ভারতের অন্যতম ব্যয়বহুল
সড়ক অবকাঠামো।
এ ঘটনায় শোক প্রকাশ করে হতাহতদের পরিবারকে
ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।










