সম্প্রতি কেনিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ নেতা কিমানি ইচুংওয়াহ জানান, বেশকিছু অসাধু রিক্রুটিং এজেন্সি উচ্চ বেতন ও রুশ নাগরিকত্বের প্রলোভন দেখিয়ে সাবেক সেনাসদস্য ও সাধারণ মানুষকে যুদ্ধে পাঠাচ্ছে। এ ঘটনায় কেনিয়া সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করলেও পরিস্থিতি খতিয়ে দেখতে কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাভাদি মার্চে মস্কো সফর করবেন বলে জানা গেছে। খবর দ্য গার্ডিয়ান