স্বল্পসময়ের স্থগিতাদেশ শেষে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়ান উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে যান চলাচল শুরু হয়েছে। সেতুটির রাশিয়ান অপারেটর মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামে দেয়া এক বার্তায় এ কথা জানায়। তবে কী কারণে যান চলাচল বন্ধ করা হয়েছিল সে বিষয়ে কর্তৃপক্ষ বিস্তারিত কিছু জানায়নি। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া উপদ্বীপকে আলাদা করে নিজেদের অধীনে নিয়ে নেয় রাশিয়া। পশ্চিমের অনেক দেশ এটিকে অবৈধ বলে অভিযোগ করেছে। রয়টার্স
ক্রাইমিয়া সেতুতে পুনরায় যান চলাচল শুরু
স্বল্পসময়ের স্থগিতাদেশ শেষে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে ক্রাইমিয়ান উপদ্বীপের সংযোগকারী প্রধান সেতুতে যান চলাচল শুরু হয়েছে।










