সরকারি
ও বেসরকারি
বীমা প্রতিষ্ঠানের
সংখ্যা এখন
৮১। দেশের
বীমা খাতসংশ্লিষ্ট
প্রতিষ্ঠানগুলোর সম্পদ
ছাড়িয়েছে ৬০
হাজার কোটি
টাকা। তবে
কমে যাচ্ছে
লাইফ ইন্স্যুরেন্স
ও নন-লাইফ
ইন্স্যুরেন্স খাতে
পলিসি সংখ্যা।
গত পাঁচ
বছরে লাইফ
ইন্স্যুরেন্স পলিসি
কমেছে প্রায়
২৬ লাখ
৭১ হাজার
বা প্রায়
২৪ শতাংশ।
অন্যদিকে এই
সময়ে প্রায়
৫৩ শতাংশ
নন-লাইফ
ইন্স্যুরেন্সের পলিসি
কমে দাঁড়িয়েছে
১১ লাখ
৩৯ হাজার
৯০৭টিতে।
বীমা উন্নয়ন
ও নিয়ন্ত্রণ
কর্তৃপক্ষ (আইডিআরএ)
সূত্র বলছে,
লাইফ ইন্স্যুরেন্স
খাতে পলিসির
সংখ্যা ২০০৯
সালে ছিল
১ কোটি
১ লাখ
৩ হাজার
৪০২। এরপরে
২০১১ সাল
পর্যন্ত ব্যাপক
হারে বৃদ্ধি
পেতে থাকে।
এ সময়ে
পলিসির সংখ্যা
১ কোটি
৩০ লাখ
ছাড়ায়। ২০১৫
সালে ১
কোটি ১৫
লাখ ২২
হাজার ২০৯
এবং ২০১৬
সালে ১
কোটি ৫
লাখ ৬
হাজার ৫১
জনে নেমে
আসে। এরপর
ধারাবাহিকভাবেই কমেছে
পলিসির সংখ্যা।
২০১৭ সালে
১ কোটি
৯ লাখ
৫১ হাজার,
২০১৮ সালে
১ কোটি
৬ লাখ,
২০১৯ সালে
৯৭ লাখ
৪১ হাজার,
২০২০ সালে
অনিরীক্ষিত হিসেবে
৮৫ লাখ
৬৯ হাজার
এবং ২০২১
সালে অনিরীক্ষিত
হিসেবে ৮২
লাখ ৮০
হাজারে নেমে
আসে। ফলে
২০১৭ সালের
চেয়ে ২০২১
সালে লাইফ
ইন্স্যুরেন্স খাতে
পলিসি কমেছে
প্রায় ২৬
লাখ ৭১
হাজার ৪১১টি।
জীবন বীমা
পলিসিহোল্ডারদের মুনাফার
ওপর ৫
শতাংশ গেইন
ট্যাক্স কর্তন
নিয়ে দীর্ঘদিনের
জটিলতা থাকা
এবং মাইক্রোফাইন্যান্স
ইনস্টিটিউটের বীমা
করার অধিকার
রহিত করার
কারণে একসময়
দেশে বীমা
পলিসির সম্প্র্রসারণ
কম হয়েছে।
গ্রাম-গঞ্জে
ক্ষুদ্র পলিসিহোল্ডারদের
ঝুঁকির বিষয়
মুনাফার সম্বন্ধে
সুবিধার কথা
বুঝিয়ে তারপর
পলিসি বিক্রি
করা হয়।
ক্ষুদ্র পলিসিহোল্ডারদের
মুনাফার ওপর
৫ শতাংশ
গেইন ট্যাক্সের
যে বিধান
চালু করা
হয় তার
ফলে লাইফ
ইন্স্যুরেন্সের ব্যবসা
প্রতিনিয়ত কমতে
থাকে। তবে
কৃষি বীমা
বৃদ্ধির মাধ্যমে
পলিসি সংখ্যা
বাড়ানোর সুযোগ
রয়েছে। ভারতে
শস্য বীমা
আছে। আর
শস্য বীমার
প্রিমিয়াম পরিশোধ
করে সেই
দেশের সরকার।
এ ধরনের
ব্যবস্থা দেশে
চালুর উদ্যোগ
নেয়া যেতে
পারে। এছাড়া
বাধ্যতামূলক বীমাকরণ,
ব্যাংকের ঋণগ্রহীতাদের
জীবন বীমা
পলিসি বাধ্যতামূলক
করা হলে
এ সংখ্যা
আরো বাড়ানো
যেতে পারে।
পাশাপাশি নতুন
নতুন ক্ষেত্র
চিহ্নিত করে
এ খাতের
সম্প্রসারণ করা
প্রয়োজন বলে
মনে করছেন
খাতসংশ্লিষ্টরা।
আইডিআরএর তথ্য
বলছে, নন-লাইফ
ইন্স্যুরেন্স খাতে
বীমা পলিসি
২০২১ সালে
১১ লাখ
৩৯ হাজার
৯০৭টিতে নেমে
এসেছে। যা
২০২০ সালে
২৬ লাখ
১০৩টি, ২০১৯
সালে ৩১
লাখ ১৪
হাজার ৬৩টি,
২০১৮ সালে
২৯ লাখ
৩৬ হাজার
৯৪৯টি এবং
২০১৭ সালে
২৪ লাখ
১৮ হাজার
৬৩০টিতে নেমে
এসেছে। ফলে
নন-লাইফ
ইন্স্যুরেন্স খাতে
গত পাঁচ
বছরে পলিসি
সংখ্যা কমেছে
প্রায় ১২
লাখ ৭৮
হাজার ৭২৩টি।
দেশে এখন
বীমা খাতে
মোট বিনিয়োগ
৪৫ হাজার
৯৫১ কোটি
টাকা। অন্যদিকে
দেশের বীমা
খাতে মোট
সম্পদ ২০২১
সালে ৬০
হাজার ৭২৩
কোটি টাকায়
উন্নীত হয়েছে।
যা গত
২০২০ সালে
ছিল ৫২
হাজার ৬৪৯
কোটি টাকা।
২০২১ সালে
অনিরীক্ষিত হিসেবে
জীবন বীমা
কোম্পানির সম্পদ
৪৪ হাজার
৯৭৯ কোটি
টাকা এবং
জীবন বীমা
কোম্পানির সম্পদের
পরিমাণ ১৫
হাজার ৭৪৪
কোটি টাকা।
অর্থমন্ত্রী হিসেবে
দায়িত্ব গ্রহণের
পর আ
হ ম
মুস্তফা কামাল
দেশের বীমা
খাত নিয়ে
বড় ধরনের
পরিবর্তনের পরিকল্পনার
কথা জানিয়েছিলেন।
জীবন বীমা
ও সাধারণ
বীমার জন্য
পরিশোধিত মূলধন
৫০০ কোটি
টাকা এবং
অনুমোদিত মূলধন
১০০০ কোটি
টাকা করার
ঘোষণা দিয়েছিলেন।
বাণিজ্যিক প্রতিষ্ঠান
বীমার আওতায়
আনা ছাড়াও
লস অব
প্রফিট বীমা
চালুর উদ্যোগ
নেয়া হবে।
বার্ষিক উন্নয়ন
কর্মসূচির (এডিপি)
আওতায় যেসব
বড় প্রকল্প
বাস্তবায়ন হচ্ছে
সেগুলোর বীমা
করা হয়
না। কোনো
কারণে এই
সম্পদ ক্ষতিগ্রস্ত
হলে তা
পুষিয়ে নেয়ার
উপায় নেই।
তাই এগুলো
বীমার আওতায়
আনতে আইডিআরএ
চেয়ারম্যানকে নির্দেশনা
দেন অর্থমন্ত্রী।
এছাড়া কৃষকের
ফসলহানি হলে
ক্ষতি পুষিয়ে
নেয়ার কোনো
ব্যবস্থা নেই।
সীমিত আকারে
শস্য বীমা
চালুর পরামর্শ
দেন অর্থমন্ত্রী।
মানুষের প্রাত্যহিক
জীবনের সব
বিষয়ে বীমা
হতে পারে।
বিশেষ করে
কৃষি, স্বাস্থ্য
ও শস্য
বীমা চালু
করা যেতে
পারে। বাণিজ্যিক
ভবনগুলোকে বীমার
আওতায় আনা
হবে। কেউ
ব্যবসা করতে
গিয়ে সাময়িক
অসুবিধার মধ্যে
পড়লে কী
পরিমাণ ক্ষতি
হয় সেটার
ভিত্তিতে বীমা
চালু করা
হবে। এছাড়া
কারখানার কর্মী,
সব ধরনের
যানবাহনের যাত্রীসহ
নানা ক্ষেত্রে
বীমা সুবিধা
বাড়ানোর সুযোগ
রয়েছে। এগুলো
উন্মোচন করতে
হবে। এসব
নির্দেশনা অনেকটাই
বাস্তবায়ন হলেও
কিছু বিষয়
এখনো বাস্তবায়ন
হয়নি।
দেশের সব
মানুষকে বীমার
সুবিধার আওতায়
কীভাবে আনা
যায় সেটি
নিয়ে কাজ
করতে হবে
সরকার ও
নীতিনির্ধারকদের। পর্যায়ক্রমে
দেশের সব
নাগরিককে বীমার
আওতায় আনতে
নিয়ন্ত্রক সংস্থার
সঙ্গে বীমা
কোম্পানিগুলোর আরো
সমন্বয় প্রয়োজন।
বীমা খাতে
নতুন প্রযুক্তি
ও চিন্তাধারার
বিকাশ ঘটাতে
হবে। প্রয়োজনে
উন্নত দেশের
বীমা পদ্ধতি
ও কাঠামো
বাংলাদেশে পর্যায়ক্রমে
চালুর উদ্যোগ
নিতে হবে।
সাইদ শাহীন: সাংবাদিক





