প্রথম সারির বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে গার্ডিয়ান লাইফ অন্যতম, যা দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল একটি বীমা কোম্পানি। সেই পথ ধরে কাস্টমারকেন্দ্রিক লাইফ ইন্স্যুরার হওয়ার নিরলস যাত্রায় গার্ডিয়ান লাইফ ২০১৮ সালে প্রযুক্তিনির্ভর সেবা প্রদানে ইন্স্যুরটেক প্লাটফর্মকে সম্প্রসারণ করার লক্ষ্যে মাইগার্ডিয়ান অ্যাপ ও ইজিলাইফ অ্যাপ চালু করে। গার্ডিয়ান লাইফের ইজিলাইফ অ্যাপ ব্যবহার করে কোনো প্রকার মধ্যস্থতাকারী ছাড়াই অনলাইনে মাত্র ১৫ মিনিটেই পলিসি ক্রয় করতে পারবেন একজন গ্রাহক। 

বিশ্বব্যাপী ডিজিটাল ইনোভেশনে কভিড-১৯ এক নতুন গতি সঞ্চার করেছে। এ সময় গার্ডিয়ান লাইফ ইজিলাইফ অ্যাপে নিয়ে এসেছে ইকেওয়াইসি (ইলেকট্রনিক নো ইউর কাস্টমার)-ভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স সলিউশন। মূলত বীমা খাতে প্রযুক্তির সর্বাধিক ব্যবহার নিশ্চিতে ইন্স্যুরটেক প্লাটফর্মে এ ধরনের নতুন নতুন সেবা যুক্ত করছে গার্ডিয়ান লাইফ।

দেশের বীমা শিল্পের মধ্যে প্রথমবারের মতো ইকেওয়াইসি সংযোজনের ফলে ইজিলাইফ অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করে মাত্র ৫ মিনিটে পছন্দ অনুযায়ী জীবন বীমা সেবা ক্রয় করতে পারছেন একজন গ্রাহক, যা দেশের ইন্স্যুরটেক জগতে নতুন একটি মাত্রা যুক্ত করেছে। এ প্রক্রিয়ায় গ্রাহক নিজের ও নমিনির ন্যাশনাল আইডি কার্ডের উভয় দিকের ছবি তুলে এবং নিজের মুখচ্ছবি নিশ্চিতের (ইলেকশন কমিশনের ডাটাবেজের সঙ্গে ক্রস চেকিং ও ভেরিফিকেশন) মাধ্যমে পুরো লাইফ ইন্স্যুরেন্স জার্নি মাত্র ৫ মিনিটেই সম্পন্ন করতে সক্ষম হবেন। এ ইকেওয়াইসি সলিউশন জীবন বীমা সেবায় গ্রাহকের অভিজ্ঞতাকে আরো উন্নত করে তুলেছে।

এছাড়া গ্রাহকদের জীবন সুরক্ষিত করার পাশাপাশি উন্নত সেবা নিশ্চিত করতে কোম্পানিটি সম্পূর্ণ এন্ড-টু-এন্ড ডিজিটাল সেলস চ্যানেলও চালু করেছে। পাশাপাশি অলটারনেটিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল (এডিসি) চালু করেছে, যা গ্রাহকের জীবন বীমা প্রাপ্তির পদক্ষেপ ও নথিপত্রের ঝামেলা সহজীকরণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। এ সেবাকে আরো ছড়িয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ১৬টিরও বেশি স্ট্র্যাটেজিক পার্টনারশিপে চুক্তিবদ্ধ হয়েছে গার্ডিয়ান লাইফ। রবি, বিকাশ, কার্নিভাল, উপায়, ট্রাক লাগবে, নগদ লিমিটেড, মধুমতি ব্যাংক লিমিটেড, স্কয়ার হেলথ লিমিটেড (যত্ন), ওয়াদা লিমিটেড, ডক-টাইম লিমিটেড, ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ), ওকে ওয়ালেটসহ অন্যদের সঙ্গে অংশীদারিত্ব এরই মধ্যে চলমান। বর্তমানে নতুন পার্টনারদের ডিস্ট্রিবিউশন চ্যানেলের সঙ্গে মিলিত হয়ে বীমা পলিসি প্রদান ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা আনতে প্রযুক্তি প্রধান ব্যবসায়িক মডেলের দিকে নজর দিচ্ছে গার্ডিয়ান লাইফ। 

সম্প্রতি গার্ডিয়ান লাইফের ডিজিটাল চ্যানেল ও এডিসি ডিপার্টমেন্ট টেকনোলজি ফার্স্ট বিজনেস মডেলের ওপর ভিত্তি করে বীমা সেবার সম্প্রসারণে নতুন নতুন পলিসি উদ্ভাবন করেছে। এসব পলিসি বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন চ্যানেলের মাধ্যমে খুব সহজেই গ্রাহকদের কাছে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। গার্ডিয়ান লাইফ সর্বপ্রথম রবিশপের সঙ্গে ওয়েব ইন্টিগ্রেশনের আওতায় চুক্তিবদ্ধ হয়। পাশাপাশি বিকাশ-আরএমজি উদ্যোগের মাধ্যমে পোশাক কর্মীদের জন্য একটি স্বাস্থ্য বীমা সুবিধাসহ মাসিক সঞ্চয় পলিসি চালু করেছে। পাশাপাশি আরো কিছু টার্ম লাইফ প্ল্যান অন্তর্ভুক্ত রয়েছে ওকে ওয়ালেটের ইন-অ্যাপ প্রজেক্টে।

এ ইন্স্যুরটেক প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকদের প্লাগ অ্যান্ড প্লে মডিউলে সেবা প্রদানের পাশাপাশি গার্ডিয়ান লাইফ তার সেবাকে আরো বিস্তৃত পরিসরে গ্রাহকদের কাছে পৌঁছাতে পারছে। ফলে যেকোনো প্রযুক্তিনির্ভর সেবা খুব সহজেই গ্রহণ করতে পারছেন গার্ডিয়ান লাইফের গ্রাহকরা। এ মডিউলার ডিজাইনের কারণে কোম্পানিটি অনেক বড় একটি প্লাটফর্ম পেয়েছে, ফলে ব্যাংকান্স্যুরেন্সের মতো সেবাও খুব দ্রুত এবং সহজেই গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া সম্ভব হবে। এই নতুন উদ্যোগে দেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে গার্ডিয়ান লাইফই প্রথম, যারা উন্নত মানের ইন্স্যুরটেক প্লাটফর্ম এবং সঠিক পদ্ধতি ব্যবহার করে ব্যাংকান্স্যুরেন্সকে খুব দ্রুত চালু করার জন্য কাজ করে যাচ্ছে। ফলে ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকরা সহজে বীমা সেবাও গ্রহণ করতে পারবেন।

এ প্রসঙ্গে গার্ডিয়ান লাইফের সিইও শেখ রকিবুল করিম বলেন, ‘বীমা শিল্পে একটি নতুন দিগন্ত উন্মুক্ত করার ক্ষেত্রে আমরা, গার্ডিয়ান লাইফ সর্বদাই কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ব্যাংক এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সম্মিলিত প্রচেষ্টায় ব্যাংকান্স্যুরেন্স চালুর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করছি। আমরা আশাবাদী, এই উন্নত মানের ইন্স্যুরটেক প্লাটফর্মকে যথাযথ কাজে লাগিয়ে নতুন সেবাটি চালু করার পরে ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে গ্রাহকদের সবচেয়ে ভালো সেবাটি দিতে পারব আমরা।’