সিঙ্গাপুরে দক্ষ কর্মীর চাহিদা অনেক বেশি। কিন্তু বাংলাদেশ থেকে আসা কর্মীদের বেশির ভাগই সাধারণ শ্রমিক। অন্যদিকে ভারতীয়সহ অনেক দেশ উচ্চশিক্ষিত ও আইটি দক্ষ কর্মী পাঠাচ্ছে, যারা বহুজাতিক প্রতিষ্ঠানে উচ্চ বেতনে কাজ করছে।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশের কারিগরি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার উন্নয়ন জরুরি বলে মনে করেন প্রবাসী মো. শাহাদাত হোসেন ইমন।
সেই সঙ্গে বৈধপথে দেশে অর্থ পাঠাতে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে লেনদেন ট্র্যাক এবং প্রবাসীদে জন্য বন্ড স্কিম বা প্রভিডেন্ট ফান্ডের মতো বিশেষ সুবিধা চালু করার দাবি তার।










