প্রায় তিন দশক ধরে সিঙ্গাপুরে থাকা হোসাইন মোহাম্মদ এমদাদ বললেন, ‘রিজার্ভ বাড়াতে হলে বৈধপথে টাকা পাঠাতে হবে।
এ বিষয়টিতে সবার মনোযোগ দেয়া উচিত।’ ১৯৯৬ সাল থেকে সিঙ্গাপুরে থাকা এ প্রবাসী বলেন, ‘যারা প্রবাসে আসবেন বা আছেন তাদের প্রতি আমার অনুরোধ আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান।
প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অর্থে দেশের রিজার্ভ সমৃদ্ধ হবে। আমরা আমাদের অর্থনীতির ভিত মজবুত করব। সবাই মিলে দেশের জন্য কাজ করলে ভবিষ্যৎ প্রজন্ম একটি আধুনিক ও উন্নত জীবনমান পাবে।’










