সিঙ্গাপুর প্রবাসী মো: নাজমুল মজুমদার ২০১৩ সাল থেকে সেখানকার ভবন রক্ষণাবেক্ষণ খাতে টেকনিক্যাল এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন।

নতুন প্রবাসীদের উদ্দেশে তার পরামর্শ—সিঙ্গাপুরে পা রাখার আগে অবশ্যই কিছু প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে আসুন। ইংরেজি, আইটি কিংবা টেকনিক্যাল ট্রেনিং—যেটা সম্ভব, তা নিয়ে আসা উচিত। কারণ এখানে চাকরি পেতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অপরিহার্য।কম দক্ষতা নিয়ে এলে ভালো চাকরি পাওয়া কঠিন হয়ে যায়।

বিদেশে থাকার এই এক যুগে পরিবারের প্রতি দায়িত্ব যেমন পালন করেছেন, তেমনি দেশের প্রতি কর্তব্যবোধ থেকেও কাজ করছেন নজরুল মজুমদার। সেই দায়িত্ববোধ থেকেই ইসলামী ব্যাংকের মাধ্যমে নিয়মিতভাবে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন।

তিনি বলেন, ‘ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে সবচেয়ে বড় সুবিধা হলো নির্ভরতা। যেদিন টাকা পাঠাই, সেদিনই পরিবারের সদস্যরা তা হাতে পান। বৈধ পথে অর্থ পাঠানো মানে দেশের বৈদেশিক রিজার্ভে সরাসরি অবদান রাখা। এটা আমার আত্মতৃপ্তির জায়গা।’