ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করে ১৯৯৫ সালে সিঙ্গাপুরে যান মোহাম্মদ সাহিদুজ্জামান টরিক। অক্লান্ত শ্রম ও মেধার সমন্বয় ঘটিয়ে এরই মধ্যে দেশটির প্রতিষ্ঠিত ব্যবসায়ীর খাতায় নাম লিখিয়েছেন।
সিঙ্গাপুরে পর্যটন ও হোটেল খাতে ব্যবসা রয়েছে তার। রেমিট্যান্সযোদ্ধা হিসেবে ১৪ প্রবাসীর অন্যতম তিনি।
সম্মাননা নিতে এসে সাহিদুজ্জামান টরিক বলেন, ‘৩০ বছর ধরে সিঙ্গাপুরে আছি। ১৯৯৫ সালে ট্রাভেল এক্সিকিউটিভ হিসেবে এখানে এসেছিলাম। এখন নয়টি সিঙ্গাপুরি কোম্পানির কর্ণধার। ট্রাভেল বিজনেসের পাশাপাশি আমার সার্ভিস অ্যাপার্টমেন্ট, রেস্টুরেন্ট ও কিছু ট্রেডিং ব্যবসা আছে। দীর্ঘ প্রবাস জীবনে সব সময় বৈধপথে দেশে রেমিট্যান্স পাঠিয়েছি।
অন্য প্রবাসীদের প্রতি আমার আহ্বান হলো দেশকে গড়ার জন্য বৈধপথে টাকা পাঠান। এতে শুধু দেশেরই উপকার হবে না, নিজেরাও গর্বিত হতে পারবেন।’










