২৫ বছর ধরে সিঙ্গাপুরে বসবাস করেছেন মো. মনিরুজ্জামান। দেশে রেমিট্যান্স পাঠান বৈধপথে। শুরুতে নানা সমস্যায় পড়লেও এখন ব্যাংকিং চ্যানেলের সেবা অনেক উন্নত হয়েছে বলে মনে করেন তিনি। চারটি বাংলাদেশী ব্যাংক এখানে গ্রাহকদের ডোর-টু-ডোর সেবা দিচ্ছে এবং বৈধপথে পাঠানোর সুবিধা সম্পর্কে বোঝাতে সক্ষম হয়েছে।

রেমিট্যান্সযোদ্ধারা বাংলাদেশের ভবিষ্যৎ। তাদের সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন বা স্বীকৃতি চান মনিরুজ্জামান।