মো. ফারুক। প্রায় ১৮ বছর ধরে সিঙ্গাপুরে পেশাদার ল্যান্ড সার্ভেয়ার হিসেবে কর্মরত। নিজের ক্যারিয়ার গড়ার পাশাপাশি সবসময় চেয়েছেন দেশের জন্য কিছু করতে।
তার ভাষ্য, যারা বিদেশে আছেন তারা শুধু নিজেদের জন্য নয়, বরং দেশের উন্নয়নের স্বপ্ন নিয়েই প্রবাসে শ্রম দিয়ে যাচ্ছেন।
তবে সেই শ্রমের অর্থ যদি ভুল পথে যায়, তাহলে তাদের পরিশ্রমের অর্থটাই ম্লান হয়ে যায়। সে কারণে শুরু থেকেই বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে আসছেন ওমর ফারুক।
সিঙ্গাপুরের এ ল্যান্ড সার্ভেয়ার বলেন, ‘বৈধ পথে অর্থ পাঠানোর উপকারিতা নিয়ে প্রচারণা বাড়ানো প্রয়োজন। এতে আরো অনেকে উদ্বুদ্ধ হবেন।’










