প্রায় তিন দশক ধরে সিঙ্গাপুরে চাকরি করছেন আবুল কালাম আজাদ। ১৯৯৭ সাল থেকে দেশটিতে বসবাসকারী এ প্রবাসী বলেন, ‘রেমিট্যান্সযোদ্ধা হিসেবে পরিচয় পাওয়া আমাদের ওপর একটি দায়িত্ব চাপিয়েছে—দেশপ্রেমের দায়িত্ব।’
দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠিয়ে আসা আবুল কালাম বলেন, ‘এখানে অনেকগুলো মানি এক্সচেঞ্জ হাউজ আছে। এগুলোর মাধ্যমে দেশে টাকা পাঠাই।
তবে ইসলামী ব্যাংকের মানি এক্সচেঞ্জের মাধ্যমে বেশি পাঠিয়ে থাকি। আমরা প্রবাসীরা দেশের অর্জনের অংশীদার। সেটি প্রমাণ করতে সব প্রবাসীকে বৈধপথে টাকা পাঠাতে অনুরোধ করব।’










