সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশীদের জন্য এমন একটি আয়োজনের অংশ হতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। বাংলাদেশ ও সিঙ্গাপুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ১৯৭২ সাল থেকে চলে আসছে। আমি প্রথমে টেক্সটাইল ব্যবসা শুরু করি। পরে ১৯৯৭-৯৮ সালে থাকরাল গ্রুপ বাংলাদেশে ব্যবসা শুরু করে। তখন থেকেই আমরা এদেশের অংশ হয়ে আছি। প্রথম দিন থেকেই সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। সিঙ্গাপুরে থাকরাল গ্রুপের কার্যক্রম শুরু হয় ১৯০৫ সালে, জাপানে ১৯৩৬ সালে, চীনে ১৯৫৩ সালে এবং পরবর্তীতে কোম্পানিটি হংকং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। প্রতিটি দেশে আমাদের ব্যবসার মডেল ভিন্ন হলেও লক্ষ্য একটাই—সততা ও মান বজায় রেখে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা।