সাধারণ কর্মী হিসেবে ২০০৭ সালে সিঙ্গাপুরে গিয়ে এখন কোম্পানির পরিচালক মাইন উদ্দিন। সেখানে গিয়ে কাজের পাশাপাশি লেখাপড়াও চালিয়ে যান। এরপর চালু করেন একটি কোম্পানি, যেখানে কাজ করছেন ১৫ বাংলাদেশী কর্মী। দক্ষতা ও শিক্ষা থাকলে প্রবাসে উন্নতি করা যায় উল্লেখ করে তিনি বলেন, ‘প্রবাসীদের জন্য সিঙ্গাপুর নিরাপদ গন্তব্য।
অনেকের কাছে স্বপ্নের দেশও। এখানে কাজের মূল্যায়ন আছে। দক্ষতা থাকলে চাকরি ও বেতন নিয়ে সমস্যা হয় না।’
বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মাইন উদ্দিন দেশে টাকা পাঠালেও এখন তিনি এনবিএল এক্সচেঞ্জ হাউজের গ্রাহক। তার ভাষ্য, ‘শুনেছি ন্যাশনাল ব্যাংক এ মুহূর্তে বিপদে আছে। ব্যাংকটির প্রতি ক্ষুদ্র সহায়তা হিসেবে আমি তাদের মাধ্যমেই রেমিট্যান্স পাঠাচ্ছি।’










