১৯৯৬ সাল থেকে সিঙ্গাপুরে থাকা যশোরের দাউদ হোসেনের প্রবাসজীবন দীর্ঘ। চাকরি করছেন একটি প্রতিষ্ঠানে সুপারভাইজার হিসেবে। তিন দশক ধরে দেশে টাকা পাঠাচ্ছেন ব্যাংকিং চ্যানেলে।
দাউদ হোসেন বলেন, ‘বিদেশ থেকে পাঠানো আমার কষ্টার্জিত টাকা পেয়ে পরিবারের সদস্যরা সুখী আছে। যে সুখের জন্যই ৩০ বছর প্রবাস জীবন কাটাচ্ছি।
তবে কখনো কেউ আমাদের এমনভাবে সম্মান দেয়নি। আজকের এ আয়োজন আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’










