সিঙ্গাপুরে ব্যবসা করছেন আরিফুর রহমান। প্রবাসের উদ্দেশে তিনি দেশ ছেড়েছিলেন ২০০১ সালে। অগ্রণী এক্সচেঞ্জ হাউজের এ গ্রাহক বলেন, ‘রেমিট্যান্স বৈধ চ্যানেলে পাঠালে স্বজনদের হাতে নিরাপদে পৌঁছায়। আর দেশের উন্নয়নেও তা ভূমিকা রাখে।’ কখনই তিনি অবৈধ চ্যানেলে টাকা পাঠান না জানিয়ে বলেন, ‘দেশের প্রতি দায়বদ্ধতা থেকে বৈধপথে টাকা পাঠাই।
তাই আমি সব প্রবাসী ভাইকে অনুরোধ করব, আপনারা বৈধ পথে টাকা পাঠান। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে অবদান রাখুন। এ দেশ আমার ও আপনার। আমাদের দায়িত্ব নিজ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা।’










