নজরুল মাতব্বর প্রথম সিঙ্গাপুরে গিয়েছিলেন ২০০৬ সালে। দুই-তিন বছর থেকে দেশে ফিরে আসেন। কিছুদিন পর আবার সিঙ্গাপুরে পাড়ি দেন। এখন একটি ভালো চাকরি করছেন।
পাশাপাশি কার্গো নিয়েও মাঝেমধ্যে কাজ করেন। সব মিলিয়ে মাসে আয় করছেন দুই থেকে আড়াই লাখ টাকা। আর সেই টাকা দেশে পাঠাচ্ছেন বাংলাদেশী এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে।
প্রবাসীদের সতর্কবার্তা দিয়ে নজরুল মাতব্বর বলেন, ‘দেশে টাকা পাঠানোর সময় ভুল পথ বেছে নিলে জাতি ও দেশের ক্ষতি হয়। তাই আমি দেশের অর্থনীতি ও বৈদেশিক রিজার্ভে অবদান রাখতে বৈধপথেই রেমিট্যান্স পাঠাই।’










