সিঙ্গাপুর বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রযুক্তির শহর, আকাশচুম্বী দালান আর উদ্ভাবনের মাটিতে বিপুলসংখ্যক বাংলাদেশী ঘাম ঝরিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রতিবেদন ও সিঙ্গাপুরের বাংলাদেশী হাইকমিশনের হিসাবে দেশটিতে কর্মরত বাংলাদেশী শ্রমিকের সংখ্যা প্রায় দেড় লাখ। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩ হাজার কোটি বা ৩০ বিলিয়ন ডলারেরও বেশি। এ রেমিট্যান্সের পেছনে যারা সবচেয়ে নির্ভরযোগ্য ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে সিঙ্গাপুর প্রবাসীরা শীর্ষ দশে রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত অর্থবছরে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ছিল প্রায় ১ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ৭০ শতাংশেরও বেশি। সিঙ্গাপুর থেকে আসা রেমিট্যান্সের অন্যতম অংশীদার ‘প্রাইম এক্সচেঞ্জ লিমিটেড’। দেশটি থেকে আসা রেমিট্যান্সের ২০ শতাংশের অধিক আসে প্রাইম ব্যাংক পিএলসির মালিকানাধীন এ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে ।
সিঙ্গাপুর বিশ্ব অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। প্রযুক্তির শহর, আকাশচুম্বী দালান আর উদ্ভাবনের মাটিতে বিপুলসংখ্যক বাংলাদেশী ঘাম ঝরিয়ে যাচ্ছেন।










