বাংলাদেশীসহ সিঙ্গাপুরে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসী শ্রমিকদের একটি অংশ বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন। কেউ কেউ মারাও যাচ্ছেন। আইনি সহায়তা দিয়ে বিপদগ্রস্ত এসব শ্রমিকের পাশে দাঁড়াচ্ছে এইচওএইচ ল করপোরেশন।
বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোয় সহায়তার জন্য এ প্রতিষ্ঠানটিও সংবর্ধিত হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এন বাসাবে বলেন, ‘প্রবাসী শ্রমিক বিশেষ করে বাংলাদেশী শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় করে দেয়ার ক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। এখানে বাংলাদেশী যেসব এক্সচেঞ্জ হাউজ আছে, তাদের সেবায় আমি খুবই সন্তুষ্ট।’










