আমি দেশ থেকে এমবিএ শেষ করে ২০১৫ সালে সিঙ্গাপুরে আসি। দেশে আমি আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। আমার লক্ষ্য ছিল দেশের বাইরে গিয়ে প্রতিষ্ঠিত হওয়া। একই সঙ্গে সংকল্প ছিল ব্যাংকিং চ্যানেলের বাইরে কখনো টাকা পাঠাব না। বিগত ১০ বছরে ব্যক্তিগতভাবে আমি এক সেন্টও ব্যাংকিং চ্যানেলের বাইরে পাঠাইনি। বিদেশ থেকে যারা দেশে রেমিট্যান্স পাঠান তাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। প্রবাসীরা সহজভাবে টাকা পাঠাতে চান। কিন্তু পদ্ধতিগতভাবে এখনো রেমিট্যান্স পাঠানো সহজ হয়নি। এ কারণে দেশে টাকা পাঠাতে এখনো ব্যাংকে যেতে হয়। ব্যাংকগুলো কিছু সহজ পদ্ধতি চালু করেছে কিন্তু সেগুলো এখনো পুরোপুরি কার্যকর নয়। মোবাইল অ্যাপস ডাইনলোড করার পরও অনেক সমস্যা দেখা দেয়। যে কারণে আবার ব্যাংকে গিয়ে টাকা পাঠাতে হয়। পদ্ধতিগত জটিলতা এড়াতে অনেকে রেমিট্যান্স হুন্ডিতে দিয়ে দেন। এখনো সিঙ্গাপুর থেকে প্রায় অর্ধেক রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে দেশে যাচ্ছে। ব্যাংকগুলো যদি সিস্টেম আপডেট করে তাহলে এটি এমনিতেই কমে যাবে। এক্সচেঞ্জ হাউজের সফটওয়্যার আপডেট করলে রেমিট্যান্স পাঠানো সহজ হবে।

শাখাওয়াত হোসেন: গ্রাহক, প্রাইম এক্সচেঞ্জ, সিঙ্গাপুর