১৯৯৯ সাল থেকে সিঙ্গাপুরে বসবাসকারী সাগুফতা নাজ কর্মরত রয়েছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের পার্কওয়ে ক্যান্সার সেন্টারে। প্রবাস জীবনের শুরু থেকেই বৈধ পথে রেমিট্যান্স পাঠান তিনি।

শুনেছেন অন্যত্র পাঠালে বিনিময় হার বেশি। কিন্তু দেশের প্রতি ভালোবাসা থেকেই ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠান।

তার ভাষায়, ‘পরিবারের খরচ, সেবামূলক ও দাতব্য কিছু কাজের জন্য নিয়মিত দেশে টাকা পাঠাতে হয়। এক্ষেত্রে বরাবরই আমি বাংলাদেশী এক্সচেঞ্জ হাউজের সেবা নিই। বিশেষ করে অগ্রণী এক্সচেঞ্জ হাউজ আমাকে পরিবারের সদস্যের মতো সেবা দিয়েছে।’