মার্চে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম বন্ধের পর এবার রাশিয়া থেকে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম)। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অরবিন্দ কৃষ্ণ প্রকাশিত এক মেমোর তথ্যসূত্রে এটি জানা গেছে। পশ্চিমা প্রতিষ্ঠানগুলোর চাপের মুখে রাশিয়ায় কার্যক্রম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। তবে সেখানে থাকা কর্মীদের বেতন দিয়ে আসছিল। রাশিয়ার ব্যাংকগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এখন আর লেনদেন সম্ভব হচ্ছে না। সেই সঙ্গে আইবিএম রাশিয়ায় কর্মী নিয়োগ কার্যক্রমও বন্ধ করে দেবে। এনগ্যাজেট