অডিওভিত্তিক যোগাযোগের দিক থেকে ডিসকর্ড প্রচলিত একটি প্লাটফর্ম। তবে এতদিন অডিওতে যোগাযোগ করা গেলেও সেখানে মেসেজ দেয়ার কোনো সুযোগ ছিল না। নতুন আপডেটে এবার ভয়েস চ্যানেলে টেক্সট মেসেজিং ফিচার চালু করেছে প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
ডিসকর্ডের প্রত্যেক চ্যানেলে বর্তমানে টেক্সট মেসেজের জন্য আলাদা সেকশন যুক্ত করা হয়েছে। যেখানে যে কেউ মনের ভাব সহজেই প্রকাশ করতে পারবে। টেক্সট মেসেজ লেখার জন্য কোনো কলে যুক্ত হতে হবে না। ফলে সহজেই যে কাউকে নিজস্ব মতামত জানানো যাবে। টেক্সট চ্যাটের মতো ভয়েস চ্যানেলেও এখন একই নিয়ন্ত্রণ সুবিধা রয়েছে। ফলে মডারেটররা মেসেজ, স্টিকারসহ অন্য কনটেন্ট পাঠানোর বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবে।
নতুন ফিচারটি সব চ্যানেলের জন্য উন্মুক্ত। তবে বর্তমানে যেসব সার্ভারে কমিউনিটি স্ট্যাটাস যুক্ত করা হয়নি তারা এটি ব্যবহার করতে পারবে।










