চলতি বছরের প্রথম প্রান্তিকে ১২ লাখ ইউনিট পিক্সেল ফোন বিক্রি করেছে গুগল। প্রযুক্তি বাজার বিশ্লেষক ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণের দিক থেকে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশ অগ্রসর ছিল গুগল। পিক্সেল ৬-এর মাধ্যমে বাজার শেয়ার প্রায় চার গুণ বাড়িয়েছে তারা। চলতি বছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে ১২ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করেছে গুগল। গত বছরের একই প্রান্তিকে যেখানে বিক্রি হয়েছিল দুই লাখ ইউনিট। টেক টাইমস